সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অতঃপর...

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পালিয়ে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না, অবশেষে ধরা পড়তে হলো

2025-02-18T18:00:15+00:00
2025-02-18T18:00:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অতঃপর...
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০০ পিএম   (ভিজিট : ১৯৬)
X

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পালিয়ে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না, অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে। 

ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদার সাত মাসের কারাদণ্ড এড়াতে এই কাণ্ড করেছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য (গাঁজা) জিআর মামলার বিচার শেষে তাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy