নদীতে মিলল ওয়াজ মাহফিল থেকে নিখোঁজ শিশুর লাশ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার তেরখাদা উপজেলায় নিখোঁজের ৩ দিন পর সায়াদ ইবনে আব্দুল্লাহ হুজাইফা (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা

2025-02-19T20:25:18+00:00
2025-02-19T20:32:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নদীতে মিলল ওয়াজ মাহফিল থেকে নিখোঁজ শিশুর লাশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৫ পিএম  আপডেট: ১৯.০২.২০২৫ ৮:৩২ পিএম  (ভিজিট : ২৪৩)
X

খুলনার তেরখাদা উপজেলায়  নিখোঁজের ৩ দিন পর সায়াদ ইবনে আব্দুল্লাহ হুজাইফা (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) চিত্রা নদী থেকে এলাকাবাসি তার লাশ উদ্ধার করেন।


হুজাইফা উপজেলার আটলিয়া এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে। সে স্থানীয় রামমাঝি হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কওমি মাদ্রাসা ও এতিমখানায় পড়াশোনা করতেন।


পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা জানান, শিশুটি গত ১৬ ফেব্রুয়ারি পারখালী শেখ বাড়ির ওয়াজ মাহফিল থেকে হারিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। 



গত কয়েকদিন ধরেই নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজে পোস্ট দেওয়া হয়। ঘটনার তিনদিন পর বুধবার দুপুরে চিত্রা নদীতে তার লাশ পানিতে ভাসতে দেখতে পান এলাকাবাসী। পরে এলাকাবাসির সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।


তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। নদীতে সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy