ঢাকার আইনশৃঙ্খলা ‘অনেক ভালো’ বললেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর আইনশৃঙ্খলা ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন

2025-02-20T15:56:29+00:00
2025-02-20T15:56:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকার আইনশৃঙ্খলা ‘অনেক ভালো’ বললেন ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৬ পিএম   (ভিজিট : ২০২)
X

রাজধানীর আইনশৃঙ্খলা ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই, সবকিছু মিলিয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ল অ্যান্ড অর্ডার ভেরি গুড, ইনশাল্লাহ। একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। আমি মনে করি বিচ্ছিন্ন একটি-দুটি, মেইনলি মোবাইল ছিনতাই ব্যতীত কোনো অপরাধ নেই। এভরিথিং ইজ নরমাল।

সাজ্জাত আলী বলেন, একটি ঘটনা সিগনিফিক্যান্ট (তাৎপর্যপূর্ণ)। এটা দু-দিন আগে হয়েছে উত্তরাতে, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। যে ঘটনার ৫ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা সাকসেসফুলি ওইটা হ্যান্ডেল করছি। আমার অফিসার, ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করছি।

একুশে ফেব্রুয়ারির নিরাপত্তায় কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে মহানগর পুলিশ প্রধান বলেন, যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে, তাদের এরিয়া অব ক্রাইম বা এরিয়া অব অপারেশন এক জিনিস। আর শহীদ মিনার পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই। শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায় বা এটা সেটায় তাদের ইন্টারেস্ট। আর তারা যারা বাইরে আছে আমরা জানি, তাদেরকে আমরা ট্রেস করছি, তারা কোণঠাসার মধ্যেই আছে। 

সাজ্জাত আলী বলেন, প্রতিবারের মতো এবারও প্রথমে ভিভিআইপি, ভিআইপি তারপর জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত অর্থাৎ পশ্চিম পাশ থেকে উন্মুক্ত করে দেওয়া হবে। সকলকে অনুরোধ করবো, যারা রাতে আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে ১২টা ৪০ মিনিটের দিকে আসেন।

শহীদ মিনার এলাকায় তিন-চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আজকে প্রথমে বিকেল ৫টায় পর থেকে পুলিশ ফোর্স নিয়োজিত থাকবেন। আগামীকাল বেলা ২টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy