খুলনায় সিম বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বেসরকারি মোবাইল কোম্পানি বাংলালিংকের সিম বিক্রেতা মো. আল আমিন (২৬) নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বেলা ১১টার

2025-02-20T19:46:34+00:00
2025-02-20T19:46:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় সিম বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৪৭)
X

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বেসরকারি মোবাইল কোম্পানি বাংলালিংকের সিম বিক্রেতা মো. আল আমিন (২৬) নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন ব্যস্ততম বাইপাস এলাকায় ছুরিকাঘাত করা হয় তাকে। নিহত আল আমিন বাগেরহাটের চিতলমারী এলাকার হিজলা গ্রামের মো. আইয়ুব আলী শেখের ছেলে। তিনি খুলনা মহানগরীর নবপল্লী এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘আল আমিন মোটরসাইকেলে করে নগরীর কেডিএ অ্যাভিনিউ এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত তাকে আটকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আল আমিন রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। এখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘এই ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy