শাহজাদপুরে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে স্ত্রীকে খুন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পুকুর চালা গ্রামে এক যুবক প্রেমিকাকে বিয়ে করতে না পেরে ছুরিকাঘাতে স্ত্রীকে

2025-02-20T20:00:48+00:00
2025-02-20T20:00:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে স্ত্রীকে খুন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ২১২)
X

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পুকুর চালা গ্রামে এক যুবক প্রেমিকাকে বিয়ে করতে না পেরে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করেছে বলে জানা গেছে। 

চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ আটক করেছে ঘাতক স্বামীকে এবং নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছে। 

পুলিশ ও নিহত রুমার দুলাভাই বায়েজিদ হোসেন সূত্রে জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পুকুর চালা গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগ (২৫) এর সাথে প্রায় দেড় বছর আগে বিয়ে হয়, উল্লাপাড়ার সোনতলা গ্রামের মোতাহার প্রামাণিকের মেয়ে নিহত রুমা খাতুন (২৩) এর সাথে। 

এদিকে সোহাগের সাথে বিয়ের আগে থেকেই একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার জন্য বারবার বলেও কাজ হয়নি। এরপর বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলে ঘরের ভিতরে রুমার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মেরে ফেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, ঘটনাটি জানার পরপরই আমরা অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক ও নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy