রাঙ্গামাটিতে বিয়ে খেতে এসে ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি রিসোর্ট

2025-02-20T21:15:19+00:00
2025-02-20T21:15:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটিতে বিয়ে খেতে এসে ছাত্রলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৫ পিএম   (ভিজিট : ৩৯৯)
X

রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে আটক করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি রিসোর্ট থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিয়ে অনুষ্ঠানে খাওয়াদাওয়ার (ভোজ) পর্ব শেষে সবার মাঝ থেকে প্রকাশ চাকমাকে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা আটক করে।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি হোসেন বলেন, দুপুরে বার্গী লেকভ্যালিতে একটি বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। সেখান থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে সাবেক ছাত্রলীগ নেতা প্রকাশ চাকমাকে আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy