ভালুকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে চালক নিহত

ভালুকা প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকসা চালক পল্টন (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৭

2025-02-22T15:23:31+00:00
2025-02-22T15:23:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে চালক নিহত
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৩ পিএম   (ভিজিট : ১১৪)
X

ময়মনসিংহের ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকসা চালক পল্টন (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।  

শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৭ টার দিকে ভালুকা- গফরগাঁও সড়কে উপজেলার ধীতপুর বাজারে ওই দুর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় নারীসহ সিএনজির চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সকালে উপজেলার ধীতপুর বাজারে ভালুকা গফরগাঁও সড়কে ভালুকাগামী সিএনজি চালিত অটোরিকসা ও গফরগাঁওগামী পিকআপের মাঝে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার উপজেলার চরজিনারী গ্রামের হাসেন মিয়া ছেলে পল্টন ঘটনাস্থলেই নিহত এবং সিএনজির তার যাত্রী গুরুতর আহত হন। 

আহতদের মাঝে দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। পরে পিকআপ চালক উপজেলা মেদিলা  গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তৌকির আহমদকে (৩০) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। 

ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্র্রকুন্ডু জানান, ওই ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy