পি‌রোজপু‌রে জনতার হা‌তে ভুয়া পুলিশ আটক

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নাজিরপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় সাইফুল ইসলাম চাঁন নামের এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ

2025-02-22T15:25:04+00:00
2025-02-22T15:25:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে জনতার হা‌তে ভুয়া পুলিশ আটক
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

পিরোজপুরের নাজিরপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় সাইফুল ইসলাম চাঁন নামের এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

শুক্রবার রাত ১০ টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত সাইফুল ইসলাম চাঁন (৩৫) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, আটককৃত সাইফুল অনলাইনে 'অ্যাপাচি ফোরভি' নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়।বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস ও শুভ নামে দুই জন মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। 

পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দেয়। স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এসময় বাকি তিনজন পালিয়ে যায়।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy