ধামরাইয়ে দিনেদুপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ধামরাইয়ে সাবেক ইউপি সদস্য ও যুবদলকর্মী বাবুল হোসেনকে পূর্ব শত্রুতার জেরে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ

2025-02-22T15:30:11+00:00
2025-02-22T15:30:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে দিনেদুপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩০ পিএম   (ভিজিট : ৪৩৪)
X

ধামরাইয়ে সাবেক ইউপি সদস্য ও যুবদলকর্মী বাবুল হোসেনকে পূর্ব শত্রুতার জেরে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেলের মর্গে রয়েছে। 

গতকাল জুম্মার নামাজের সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আরশিনগর হাউজিং এর ভিতরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তারকেও মারধর করা হয়। 

নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি যুবদল কর্মী ও কুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নিহতের ভাতিজা মোমিন হাসান বলেন, আজ নামাজের সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরশাদ, শওকত, শরিফসহ তার সহযোগীরা আমার চাচাকে কুপিয়ে চোখ তুলে হত্যা করেছে। আমার চাচা ও চাচি কৃষি কাজ করতেন। সকাল থেকে তারা ওই হাউজিং এর ভিতরে সরিষার গাছ শুকাচ্ছিলেন। নামাজের সময় আমার চাচি চাচার জন্য বাসায় খাবার আনতে যায়। তিনি ফিরে এসে দেখেন হামলাকারীরা আমার চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে চাচাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আকশির নগর হাউজিং কোম্পানীর মালিক তৌহিদ বলেন, এমন ঘটনা আমিও শুনেছি। তবে কে বা কারা তাকে মেরেছে বিষয়টি এখনও জানতে পারিনি। যুবদল নেতা ও ইউপি সদস্য হিসাবে বাবুল হোসেন একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। 

এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, বিকেল তিনটার দিকে মৃত অবস্থায় ধামরাই থেকে বাবুল হোসেন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। 

ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, হত্যাকান্ডের খবর আমরা পেয়েছি। নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেলে রয়েছে। আমিসহ কয়েকটি টিম কাজ শুরু করেছি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy