শিক্ষাসফরে যাওয়ার পথে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুল থেকে শিক্ষাসফরে যাওয়ার পথে গাছের ডালের আঘাতে রাশেদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

2025-02-22T15:46:15+00:00
2025-02-22T15:46:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষাসফরে যাওয়ার পথে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম   (ভিজিট : ১১৮)
X

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুল থেকে শিক্ষাসফরে যাওয়ার পথে গাছের ডালের আঘাতে রাশেদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮ টার দিকে উপজেলা সাতপোয়া ইউনিয়নের বাঘমারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, শনিবার সকালে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দ্যেশে বার্ষিকশিক্ষা সফরে (পিকনিক) বের হয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় ২টি বাস ভাড়া করে প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ কি.মি. দূরে সোনাকান্দর (বাঘমারা মোড়) পর্যন্ত গেলে রাশেদুল চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে দেন। হটাৎ রাস্তা পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুত্ব আহত হয় রাশেদুল। পরে সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় ইংরেজি শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, প্রতিষ্ঠান থেকে ১৩০জন শিক্ষক-শিক্ষার্থী মিলে দুইটি বাসে রওনা দেই। প্রায় ৩ কি.মি. পথ যাওয়ার পরেই এক শিক্ষার্থী চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে দেয় এবং গাছের ডালের আঘাতে মারা যায়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পরিবারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy