শেরপুরে দুই মাদক কারবারি আটক

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদর উপজেলার ঘুঘুরাকান্দি নতুন বাজার ও নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড়ে

2025-02-22T15:50:49+00:00
2025-02-22T15:50:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে দুই মাদক কারবারি আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫০ পিএম   (ভিজিট : ২৩৫)
X

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদর উপজেলার ঘুঘুরাকান্দি নতুন বাজার ও নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড়ে ২১ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারি পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ঘুঘুরাকান্দি নতুন বাজার এলাকা থেকে ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোতালেব হোসেন ওরফে বাচ্চু ও নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড় থেকে ৫৯ বোতল ভারতীয় আইকন মদসহ আটক করা হয়। 

গ্রেফতারকমত  মাদক কারবারিরা হলো- সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের সূর্বনেরচর গ্রামের মোঃ সুলতান হোসেনের ছেলে মোঃ মোতালেব হোসেন ওরফে বাচ্চু ও নালিতাবাড়ী উপজেলার পূর্বসমচূড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফর। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়ন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা, তারিকুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম ও সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি নতুন বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোতালেব হোসেন ওরফে বাচ্চুকে হাতেনাতে আটক করা হয়। 

অপরদিকে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টার দিকে নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় আইকন মদসহ মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফর নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়। 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক কারবারিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy