কয়রায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার কয়রা উপজেলায় কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের

2025-02-22T15:55:00+00:00
2025-02-22T15:55:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কয়রায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১৬৯)
X

খুলনার কয়রা উপজেলায় কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এসময় একটি নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার ও ১ টি নৌকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

তিনি বলেন, আমরা কপোতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছে ভোরের আবছা আলোয় একটি নৌকা দেখতে পাই। এতে বসে দু’জন বইঠা বাইছিল। আমাদের ট্রলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপোতাক্ষ নদে ঝাঁপিয়ে পালিয়ে যান। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরের একটি পাত্রে বরফ দেওয়া অবস্থায় ৬২ কেজি হরিণের মাংস পেয়েছি। নৌকাটিও জব্দ করি।

এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy