আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্তে অর্জিত: ইফা মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত। মাতৃভাষা আল্লাহর

2025-02-22T19:17:23+00:00
2025-02-22T19:17:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্তে অর্জিত: ইফা মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৭ পিএম   (ভিজিট : ২০৪)
X

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত। মাতৃভাষা আল্লাহর নিয়ামত। 

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদ এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পবিত্র খতমে কুরআন ও দুয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে  এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক আঃ ছালাম খান আরো বলেন, ৮ ফাল্গুন আমরা এই দিবস পালন করার দাবি জানাই। দেশ ব্যাপী ভাষা শহীদ ও সম্পৃক্ত সবার কল্যাণ কামনা করে দোয়া করার আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশন এর দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক এসএম শফিউল আলম তালুকদার, পরিচালক তৌহিদদুল আনোয়ার, বজলুর রশিদ, পেশ ইমাম মুহিব্বুল্লাহ হিল বাকী প্রমুখ।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy