বিয়ে বাড়িতে কনের মামীকে শ্লীলতাহানি, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ে বাড়িতে কনের মামীকে শ্লীলতাহানির অভিযোগে রাকিব হাসান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শনিবার

2025-02-22T19:36:42+00:00
2025-02-22T19:36:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ে বাড়িতে কনের মামীকে শ্লীলতাহানি, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৩০৮)
X

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ে বাড়িতে কনের মামীকে শ্লীলতাহানির অভিযোগে রাকিব হাসান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার রাকিব হাসান উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি গোসাইবাড়ি সাতমাথা এলাকায় গবাদিপশুর ওষুধ বিক্রেতা।

এজাহার সূত্রে জানা গেছে, শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করায় বাড়িতে থাকেন না তিনি। এ অবস্থায় গার্মেন্টস কর্মীর ভাগ্নির বিয়ের অনুষ্ঠানের কাজ করেন ব্যবসায়ী রাকিব হাসান। এ বিয়ে উপলক্ষ্যে রাকিব হাসান গার্মেন্টস কর্মীর বাড়িতে অবাধে যাতায়াত করতে থাকেন। 

গত ১৭ ফেব্রুয়ারি রাতে গার্মেন্টস কর্মীর ভাগ্নির বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিবারের লোকজন ভাগ্নিকে বরের বাড়িতে পাঠিয়ে দেয়। পরের দিন বিয়ে বাড়ি থেকে আত্মীয়স্বজনরা চলে যান। তখন গার্মেন্টস কর্মীর স্ত্রী বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় রাকিব হাসান ওই বাড়িতে গিয়ে ঘরের বারান্দায় গার্মেন্টস কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানি করেন। 

একপর্যায়ে গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে রাকিব হাসান পালিয়ে যান। ২০ ফেব্রুয়ারি রাকিব হাসানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাকিব হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy