আদালত চত্বরে প্রকাশ্যে মামলার বাদীকে আসামীদের গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আদালতে মামলার বাদীকে পিটিয়ে আহত করেছে আসামীরা। আজ রোববার কুমিল্লা আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।মারধরে আহত সুমন মিয়া

2025-02-23T16:02:44+00:00
2025-02-23T16:02:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদালত চত্বরে প্রকাশ্যে মামলার বাদীকে আসামীদের গণপিটুনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০২ পিএম   (ভিজিট : ২১৪)
X

আদালতে মামলার বাদীকে পিটিয়ে আহত করেছে আসামীরা। আজ রোববার কুমিল্লা আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। 

মারধরে আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতরা একই এলাকার মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মধ্যে পুরোনো দ্বন্দ্ব রয়েছে।

আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, গত ১৫ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন প্রতিপক্ষ সুমন। এই ঘটনার জেরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলত মিয়াকে আবারো পেটায় আসামীপক্ষ। এই ঘটনায় উভয় পক্ষ আবারো থানায় অভিযোগ দায়ের করে। 

এসব মামলায় রোববার আসামীরা আদালতে আইনি পরামর্শ চাইতে এলে সুমন তাদের সামনে পরে এবং তখনই আসামীরা তাকে বেধড়ক পেটান। এ সময় সুমন অচেতন হয়ে পড়ে। পরে আদালতে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মতিন মিয়া ও সাদ্দাম হোসেনকেও আটক করে পুলিশে দেয় জনগণ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া জানান, সুমনের অবস্থা আশংকাজনক। তাকে আইসিউতে রেফার করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালী থানার উপ পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে কোতয়ালী থানায় নেয়া হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy