বেগমগঞ্জে গাছে ঝুলিয়ে ব্যবসায়ীকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

2025-02-23T18:04:55+00:00
2025-02-23T18:04:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেগমগঞ্জে গাছে ঝুলিয়ে ব্যবসায়ীকে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৯৫)
X

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ।

আজ রোববার উপজেলার রসুরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি পাওয়া যায় বলে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান। নিহত আব্দুস সাত্তার (৩৬) ওই এলাকার ফরাজি বাড়ির মজিবুল হকের ছেলে।

স্বজনরা জানান, সাত্তার নোয়াখালীর চৌমুহনীতে কাপড়ের ব্যবসা করতেন। শনিবার মধ্যরাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর ভোর ৪টার দিকে বাড়ির সামনের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।

নিহত সাত্তারের ভাই মুফতি আনোয়ার বলেন, জমিজমা এবং মাটি কাঁটা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে এলাকার কয়েকজনের শত্রুতা ছিল। তারা একজোট হয়ে আমার ভাইকে হত্যা করে গাছে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করেছেন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy