টিকটকে ‘সরকারবিরোধী ভিডিও’ ছাড়ায় যুবক আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে টিকটকে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় রায়হান রানা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে

2025-02-23T19:00:20+00:00
2025-02-23T19:00:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিকটকে ‘সরকারবিরোধী ভিডিও’ ছাড়ায় যুবক আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ২১৯)
X

যশোরে টিকটকে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় রায়হান রানা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান রানা নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবলু সাংবাদিকদের জানান, রায়হান রানা কয়েকদিন ধরে টিকটকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছিলেন। তার সরকারবিরোধী বক্তব্যে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করলেও পালিয়ে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পুলিশের একটি টিম তার বাড়ি ঘেরাও করে। পরে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। রায়হান রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy