স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা আটকে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন

2025-02-24T16:09:55+00:00
2025-02-24T16:09:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা আটকে দিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৯ পিএম   (ভিজিট : ২১৩)
X

নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে বাধার মুখে পড়েছে। 

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ এর ব্যানারে এই গণপদযাত্রা করা হয়। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আসতে চাইলে শিক্ষা ভবনের কাছে বাধার মুখে পড়ে। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে বেলা সোয়া ২টা দিকে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন এক বাংলাদেশ আশা করা হয়েছিল কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে, সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই। তাই রাজপথে নামা হয়েছে।’
তারা আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। গতকালই একজনকে বাসার সামনে গুলি করেছে। পুলিশ তাদের ভূমিকা পালন করছে না। এ অবস্থায় নারীসহ কেউ নিরাপদ নয়। তাই আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।’

জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কারের দাবিতে গণপদযাত্রা শুরু হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy