ভূঞাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ডেভিল হান্ট অপারেশনে ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৪

2025-02-24T21:08:53+00:00
2025-02-24T21:08:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৮ পিএম   (ভিজিট : ১৬৬)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ডেভিল হান্ট অপারেশনে ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পৌর এলাকার ফসলান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ভূঞাপুর থানা পুলিশ। ইকো মিয়া উপজেলার অর্জুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুশুয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

জানা যায়, সোমবার বেলা ১১ টার দিকে ভূঞাপুর থানা পুলিশের একটি দল পৌর এলাকার ফসলান্দিতে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান- ইসমাইল হোসেন ওরফে ইকো মিয়ার নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy