রাঙামাটিতে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

দ্রব্যমুল্যর উর্ধ্বগতিরোধ, আইন শৃঙখলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বেরাচারের দোসরদের দ্রুত বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোরনের জন্য নির্বাচনের

2025-02-24T21:19:02+00:00
2025-02-24T21:19:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৯ পিএম   (ভিজিট : ১৬১)
X

দ্রব্যমুল্যর উর্ধ্বগতিরোধ, আইন শৃঙখলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বেরাচারের দোসরদের দ্রুত বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোরনের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর ষ্টেডিয়ামে সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি।

আজ (সোমবার) দুপুরে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এসময় বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ (ভিপি হারুন), জাতীয় নির্বাহী কমিটির সহ সাংঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলালসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতারা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, এই অর্ন্তবর্তীকালীন সরকারকে বিএনপি সমর্থন দিলেও দেশের আইন শৃঙখলা পরিস্থিতি, দেশের অর্থনীতি  ও আইন শৃঙ্খলা কোনটাই ভালো নেই। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। 

বক্তারা অবিলম্বে সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy