সাজেকে পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

সাজেকে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহ করেছে জেলা প্রশাসন।সোমবার রাতে

2025-02-24T21:24:27+00:00
2025-02-24T21:24:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাজেকে পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৪ পিএম   (ভিজিট : ২৫৯)
X

সাজেকে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহ করেছে জেলা প্রশাসন।  

সোমবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংকান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকাল হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হলো।  

এর আগে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে  অগ্নিকাণ্ড সংক্রান্ত ঘটনায় জেলা প্রশাসনের পক্ষথেকে জানানো হয়,  আজ সোমবার আনু: ১.১৫ ঘটিকায়  সাজেক পর্যটন এলাকায়  শর্ট সার্কিটের মাধ্যমে সাজেক অবকাশ ম্যানুয়েল রিসোর্ট সহ পার্শ্ববর্তী  রিসোর্টে আগুনের সূত্রপাত হয়েছে মর্মে ধারণা করা হয়। আগুন মুহুর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। ঘটনা অবহিত হবার সাথে সাথে দ্রুত আগুন নির্বাপনের জন্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাথে যোগাযোগের পাশাপাশি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি,  রিজিয়ন কমান্ডার,  খাগড়াছড়ি,  জোন কমান্ডার, বাগাইহাট এবং  খাগড়াছড়ির  জেলা প্রশাসক মহোদয় এর সাথে যোগাযোগক্রমে  করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো জানানো হয়, দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। খাগড়াছড়ির ফায়ারসার্ভিস ইউনিটও এর সাথে যোগ দেয়।খাগড়াছড়ি জেলা প্রশাসন এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এর মাধ্যমে পর্যটক গমনের উপর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে ।নিকটবর্তী দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা কে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সাজেকে আগুন নিয়ন্ত্রণে এয়ারফোর্সের ২টি হেলিকপ্টার যাওয়ার জন্য প্রস্তত করা হলেও আগুন নিয়ন্ত্রনে আসা এবং সন্ধ্যা নেমে আসায় তা স্থগিত করা হয়েছে মর্মে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy