নিজেরা মারামারি-কাটাকাটি করলে জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন, নিজেরা নিজেরা

2025-02-25T15:53:25+00:00
2025-02-25T15:53:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজেরা মারামারি-কাটাকাটি করলে জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৩২৬)
X

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন, নিজেরা নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজ বলে দিলাম, নাহলে পরে বলবেন যে— সতর্ক করিনি।’

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত ‘জাতীয় শহীদ সেনা দিবসের’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নিজের ‘অন্য কোনও আকাঙ্ক্ষা’ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমার একটাই আকাঙ্ক্ষা- দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটিতে যাওয়া। গত সাত-আট মাস ধরে আমার যথেষ্ট হয়েছে। আমি চাই, দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে আসবো।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের কারণ ব্যাখ্যা করে সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, আমরা নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগাড়ে ব্যস্ত। এটা একটা সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা (অপরাধীরা) খুব ভালোভাবেই জানে, যদি এসব অপরাধ করলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। 

সেনাপ্রধান বলেন, ‘পুলিশ, র‌্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই; এই সংস্থাগুলো দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজও করেছে। আজ দেশের যে স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর ধরে স্থিতিশীল রাখা হয়েছে, এর পেছনে এই সশস্ত্রবাহিনীর অনেক সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই সংস্থাগুলোকে কার্যকর রেখেছে। সেজন্য আমরা এতদিন ধরে একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এরমধ্যে যারা কাজ করেছে, কেউ যদি অপরাধ করে থাকে; তাহলে তার শাস্তি হবে। অবশ্যই তার শাস্তি হতে হবে, না হলে এটা আবার ঘটবে। আমরা এটা বন্ধ করতে চাই চিরতরে। কিন্তু তার আগে মনে রাখতে হবে, আমরা এমনভাবে কাজ করবো— যেন এই সংস্থাগুলো আন্ডারমাইন্ড না হয়।’

তিনি বলেন, ‘আজ পুলিশ সদস্যরা কাজ করছেন না, এর ব্ড় একটা কারণ হচ্ছে— অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে; র‌্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড (আতঙ্কিত)। বিভিন্ন দোষারোপ, গুম-খুন ইত্যাদির তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এমনভাবে কাজটা করতে হবে, যেন সংস্থাগুলো আন্ডারমাইন্ড না হয়। এই সংস্থাগুলো আন্ডারমাইন্ড করে যদি আপনারা মনে করেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন; এটা হবে না। সেটা সম্ভব না, আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি।’

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমি আগেই বলেছি, ১৮ মাসের মধ্যে (নির্বাচন) করতে... সরকার হয়তো সেই দিকেই যাচ্ছে।’

বিডিআর বিদ্রোহের অপরাধের সঙ্গে যারা যুক্ত, তাদের কোনও ছাড় দেওয়া হবে না- হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবে না। এই বিদ্রোহের সঙ্গে সত্যি যারা যুক্ত, সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে।

অনুষ্ঠানে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল (অব.) আব্দুল হকের সভাপতিত্বে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy