স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি— চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি ‘সঠিক নয়’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা থেকে রাজশাহীগামী ‌‘ইউনিক রোড রয়েলস’ নামক চলন্ত বাসে গত ১৭ ফেব্রুয়ারি রাতে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় বলে

2025-02-25T18:16:57+00:00
2025-02-25T18:16:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি— চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি ‘সঠিক নয়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ২০৪)
X

ঢাকা থেকে রাজশাহীগামী ‌‘ইউনিক রোড রয়েলস’ নামক চলন্ত বাসে গত ১৭ ফেব্রুয়ারি রাতে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইলের পুলিশ সুপার থেকে প্রাপ্ত এ সংক্রান্ত এক ভিডিও ক্লিপে বাসটির এক নারী যাত্রীর বক্তব্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ভিডিও ক্লিপে দেখা যায়, বাসটির এক নারী যাত্রী বলছেন, বাসটিতে ডাকাতির ঘটনা ঘটেছে, তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এতে দেখা যায়, নারী যাত্রী খোলামেলাভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন।

উল্লেখ্য, ঐ নারী যাত্রীর নাম লিপি আরা বর্মন (২০)। তার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানার হেলেঞ্চা গ্রামে। তার পিতার নাম দ্বিজেন চন্দ্র বর্মন ও স্বামীর নাম রাজকুমার। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy