আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবে না বিএনপি

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য

2025-02-25T19:36:55+00:00
2025-02-25T19:36:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবে না বিএনপি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৮০)
X

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক।

তিনি বলেন, নুন্যতম সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারই করবে প্রয়োজনীয় সংস্কার।

মঙ্গলবার দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম বক্তব্য দেন।

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন বলেন, ড. মোহাম্মদ ইউনুস আজ দেশের প্রধান উপদেষ্টা আর শেখ হাসিনা কোথায়, হিন্দুস্তানে। আমরা দিনের ভোট আর রাতে চাই না। আমরা আর মৃত ব্যক্তির ভোট চাই না। আয়না ঘর আর চাই না।

তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজির কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।

সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহিদ মিনারে এসে যোগ দেয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy