মঠবা‌ড়িয়া বাজার ব‌ণিক স‌মি‌তির ভোটার তা‌লিকায় ১১শ ভুয়া ভোটার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া বাজার ব‌ণিক স‌মি‌তির ভোটার তা‌লিকায় এগা‌রো শত ভুয়া ভোটার থাকার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ভোটার তালিকায় ঠিকানা

2025-02-25T20:22:50+00:00
2025-02-25T20:22:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবা‌ড়িয়া বাজার ব‌ণিক স‌মি‌তির ভোটার তা‌লিকায় ১১শ ভুয়া ভোটার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ৩০৫)
X

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া বাজার ব‌ণিক স‌মি‌তির ভোটার তা‌লিকায় এগা‌রো শত ভুয়া ভোটার থাকার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ভোটার তালিকায় ঠিকানা বিহীন, একই নামে ৬/৭ জায়গায় ভোট, একই মোবাইল নম্বর এবং এনআইডি নম্বর ব্যবহার করে একাধিক ভোট, এমনকি ভোটার মুসলিম কিন্তু পিতা হিন্দু সম্প্রদায়ের নাম ব‌্যবহার ক‌রে না‌মে বেনা‌মে ভোটার র‌য়ে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন বর্তমান বাজার ব‌ণিক স‌মি‌তির নব নির্বা‌চিত ক‌মি‌টি।

ব‌ণিক স‌মি‌তির কার্যাল‌য়ে ব‌্যবসায়ী‌দের সা‌থে মত‌বি‌নিময় ও নব ক‌মি‌টির প‌রি‌চি‌তি সভায় ক‌মি‌টির সভাপ‌তি ই‌দ্রিস আলী মহারাজ এমন অ‌ভি‌যোগ ক‌রেন।

সদ‌্য নির্বা‌চিত মঠবা‌ড়িয়া ব‌ণিক স‌মি‌তির সভাপ‌তি আ‌রো ব‌লেন দীর্ঘ ১৭ বছর একটা অগনতান্ত্রিক ভাবে মঠবাড়িয়া বাজার বণিক সমিতি প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে। ক্ষমতার লো‌ভে প্রকৃত ব‌্যবসায়ী‌দের বাদ দি‌য়ে তারা না‌মে-‌বেনামে অস্বচ্ছ, ভুয়া ভোটা‌র বা‌নি‌য়ে ক্ষমতায় ছি‌লেন। ভোটার তা‌লিকায় ৩১২০ ভোটা‌রের ১১০০ ভোটারই ভুয়া। এছাড়া ব‌ণিক স‌মি‌তির অ‌ার্থিক অসংগ‌তি, ব‌্যাংক একাউন্ট না থাকাসহ নানা দূ‌র্নিতি তু‌লে ধ‌রে বর্তমান সভাপ‌তি আ‌রো ব‌লেন বর্তমান ক‌মি‌টি এক‌টি স্বচ্ছ ভোটার তা‌লিকার মাধ‌্যমে আগামী ছয় মা‌সের ম‌ধ্যে সুষ্ঠ সুন্দর প‌রি‌বে‌শে সর্বগ্রহন‌যোগ‌্য ব‌ণিক স‌মি‌তির নির্বাচন উপহার দি‌বো।

সভায় ব‌্যবসায়ী স‌গির মিয়ার সঞ্চালনায় আ‌রো বক্তব‌্য দেন আবুল কালাম আজাদ, ব‌্যবসায়ী কাওসার ম‌ল্লিক, রিয়াজুল ইসলাম প্রমুখ। এসময় বাজার ব‌ণিক স‌মি‌তির নির্বা‌চিত ক‌মি‌টির সদস‌্য, স্থানীয় গণমাধ‌্যমকর্মী ও ব‌্যবসায়ীরা উপ‌স্থিত ছি‌লেন।

এর আ‌গে সদ‌্য ঘো‌ষিত মঠবা‌ড়িয়া বাজার ব‌ণিক স‌মি‌তির বিনা প্রতিদ্ব‌ন্দিতায় নির্বা‌চিত মোঃ ই‌দ্রিস আলী মহারাজ সভাপ‌তি, মোঃ কামরুল আহছান রিপন সাধারণ সম্পাদক এবং আবুল কালাম আজাদ (আবু মাষ্টার)‌কে সাংগঠ‌নিক সম্পাদক ক‌রে ২৯ সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টির প‌রি‌চি‌তি সভা অনু‌ষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy