ধানমন্ডি থেকে নিখোঁজ যুবকের লাশ মিলল সিরাজগঞ্জের ধানক্ষেতে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

রায়গঞ্জের নিঝুড়ী এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার হওয়া নিহত কামাল হোসেন চঞ্চল (৩০) বরিশালের

2025-02-25T21:26:18+00:00
2025-02-25T21:26:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডি থেকে নিখোঁজ যুবকের লাশ মিলল সিরাজগঞ্জের ধানক্ষেতে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৯৫)
X

রায়গঞ্জের নিঝুড়ী এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার হওয়া নিহত কামাল হোসেন চঞ্চল (৩০) বরিশালের গৌরনদী উপজেলার নলছিরা ইউনিয়নের পিঙ্গলাকাঠ গ্রামের ব্যাপারী বাড়ির শাহজাহান ব্যাপারীর ছেলে। তিনি ঢাকার ধানমন্ডি ৭ নম্বর রোডের কেএফসির সামনে রিজিয়া বেগম নামক নিজ বাসায় থাকতেন।

আজ দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সকালে উপজেলার নিঝুড়ী এলাকার তালতলা ব্রিজের নিচে ধানক্ষেতে ওই যুবকের মরদেহ পড়েছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নাম-পরিচয় না পাওয়ায় প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেওয়া হয়।

ওসি আরও বলেন, গত রবিবার রাত সোয়া ১০টার দিকে কামাল হোসেন চঞ্চল ঢাকার নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে তার স্ত্রী কামরুন্নাহার সূচনা ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে কামাল হোসেন চঞ্চলকে হত্যার পর ওই ধানক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়েছিল।

নিহতের চাচাতো ভাই সরোয়ার ইসলাম বলেন, চঞ্চল ঢাকার বাসার সামনে মোবাইল সরঞ্জামের ব্যবসার পাশাপাশি একটি সমবায় সমিতি পরিচালনা করতো। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং মরদেহ কেন সিরাজগঞ্জের ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ নিহতের মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হবে।

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছেন। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy