আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইন নিজের হাতে তুলে না নিতে ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম

2025-02-26T15:02:44+00:00
2025-02-26T15:02:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০২ পিএম   (ভিজিট : ১৯৯)
X

আইন নিজের হাতে তুলে না নিতে ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি অস্বীকার করছি না যে অঘটন ঘটছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাভারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অচিরেই পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন জনসংখ্যার চেয়ে কৃষি জমির পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু এখন কৃষি জমি কমেছে জনসংখ্যা অনেক বেড়েছে। এরপরও কৃষকরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদের একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফসলের উৎপাদন বেশি হলে কৃষক মিনি কোল্ড স্টোরেজে ফসল রাখতে পারবে। এতে কৃষকের ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হলো। শীতের সময় ফসল বেশি উৎপাদন হওয়ায় দাম কিছুটা কমে যায়। ফলে কৃষকরা কম মূল্যে তাদের পণ্য বিক্রি করতে হয়। মিনি কোল্ড স্টোরেজের ফলে কৃষক তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করে ন্যায্যদামে পরবর্তীতে বিক্রি করতে পারবে।

তিনি বলেন, দিন দিন কৃষিজমি কমে যাচ্ছে। বিভিন্ন ইটভাটা ও হাউজিং কোম্পানির মালিকরা কৃষিজমি কমে যাওয়ার পেছনে দায়ী। এজন্য আমরা কৃষিজমি সুরক্ষা আইন করতে যাচ্ছি। বিশেষ করে ইটভাটায় মাটি নেওয়ার কারণে ফসলের জমির টপসয়েল নষ্ট হয়ে যাচ্ছে। এটা যাতে হতে না পারে সেজন্য কৃষি মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নিচ্ছে।

সাভার ও ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলার অবনতিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো দিকনির্দেশনা দেওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে শিল্প পুলিশ, থানা পুলিশ, র‌্যাবের পাশাপাশি এখন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে জনসচেতনতা বাড়াতে হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy