কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কুষ্টিয়ার মিরপুরে রাকিবুল ইসলাম (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি)

2025-02-26T15:10:29+00:00
2025-02-26T16:08:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১০ পিএম  আপডেট: ২৬.০২.২০২৫ ৪:০৮ পিএম  (ভিজিট : ২১৫)
X

কুষ্টিয়ার মিরপুরে রাকিবুল ইসলাম (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাতলামারি এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য রাকিবুল ইসলাম রকি উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের সামু আলীর ছেলে। তিনি ঝিনাইদহ জেলায় কর্মরত ছিলেন। ২০১৮ সালে তিনি পুলিশের চাকরিতে যোগদান করেন। 

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ডেকেও রাকিবুলের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা দেখেন তিনি গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলে আছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তার বাবা ব্যবসা করতেন। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পান। টাকা পরিশোধের জন্য তারা চাপ দিচ্ছিলেন। এ কারণে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy