বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে জাতিসংঘ মহাসচিবের চিঠি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংহতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।প্রধান উপদেষ্টাকে দেওয়া

2025-02-26T15:31:05+00:00
2025-02-26T15:31:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে জাতিসংঘ মহাসচিবের চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩১ পিএম   (ভিজিট : ১৯৮)
X

সংহতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, আপনার চিঠির জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গত ৭ ফেব্রুয়ারি রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক আপনার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের মাধ্যমে আপনার চিঠি পেয়েছি।

চিঠিতে বাংলাদেশে রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের বিষয়টি স্বীকার করেন গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিষয়ে আয়োজিত সম্মেলনটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে এবং এ বিষয়ে সমাধান খুঁজে বের করার সুযোগ সৃষ্টি করবে। আগামী ১৩ থেকে ১৬ মার্চ রমজান মাসে বাংলাদেশ সফরের সময় দুজনের আলোচনা আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান।

তিনি বলেন, আমি বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি প্রকাশ করছি। রোহিঙ্গা ইস্যুতে আমি আপনার উদ্বেগের বিষয়টি স্বীকার করি এবং তাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে সমর্থন জানাতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করব।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক পক্ষ, আসিয়ান এবং অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করাও আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি যাতে করে বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের কান্ট্রি টিম মানবিক সাহায্য ও জীবিকার সহায়তা সর্বোচ্চভাবে প্রদান করতে পারে। জরুরি ত্রাণ সমন্বয়কারী এবং আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে জাতিসংঘ এই ইস্যুকে অগ্রাধিকার দেবে।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy