নাটকের চরিত্রে ফিরেছেন হেলাল হাফিজ ও হেলেন

বিনোদন ডেস্ক

বিনোদন

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ। সদ্যই প্রয়াত হয়েছেন তিনি। চিরকুমার হেলাল হাফিজের জীবনেরও একটি অজানা অধ্যায় আছে।

2025-02-26T18:12:32+00:00
2025-02-26T18:14:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটকের চরিত্রে ফিরেছেন হেলাল হাফিজ ও হেলেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১২ পিএম  আপডেট: ২৬.০২.২০২৫ ৬:১৪ পিএম  (ভিজিট : ৪৪০)
নাটকের চরিত্রে ফিরেছেন হেলাল হাফিজ ও হেলেন। ছবি: সংগৃহীত

নাটকের চরিত্রে ফিরেছেন হেলাল হাফিজ ও হেলেন। ছবি: সংগৃহীত










দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ। সদ্যই প্রয়াত হয়েছেন তিনি। চিরকুমার হেলাল হাফিজের জীবনেরও একটি অজানা অধ্যায় আছে। সেই অধ্যায় এবার পর্দায় নিয়ে এলেন নির্মাতা রুবেল আনুশ। তিনি নির্মাণ করেছেন নাটক ‌‘কি যেন ভুলতে চেয়েছিলাম’। 

নাটকটিতে হেলাল হাফিজের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ আহমেদ বোগদাদী ও প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তন্নি মাহমিদ তৃণা।

পর্দায় দেখা যাবে, কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরীর সাথে। দারোগার মেয়ের সাথে স্কুলশিক্ষকের ছেলের প্রেম মেনে নেননি দারোগা বাবু। মেয়েকে বিয়ে দিয়ে দেন এক সিনেমা হলের মালিকের সাথে, ঢাকায়। হেলাল হাফিজও চলেন আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। তার এক মাত্র কবিতার বই বের হয়। নাম ‘যে জলে আগুন জ্বলে’! হেলেনের স্বামী বইমেলা থেকে বইটি কিনে হেলেনকে উপহার দেন। হেলেন দেখেন, পুরো কবিতার বই জুড়ে কবির আকুতি- তাকে না পাওয়ার। হেলেন সে কবিতার বই পড়ার পর মানসিকভাবে আঘাত পেয়ে আস্তে আস্তে পাগল হয়ে যান।
 
স্বামী তাকে তালাক দেন। নেত্রকোনায় বাবার বাড়ি ফিরে যান হেলেন। তারপর থেকে তাকে শেকল দিয়ে ঘরে বেঁধে রাখতে হয়। 
এই ঘটনায় হেলাল হাফিজ নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি। কিংবা সে প্রেম থেকে বের হতে পারেননি। তাই আর কখনো বিয়ে করেননি তিনি। খুব গুছিয়ে থাকতেন। তাকে দেখে বোঝা যেত না, ভেতরে ভেতরে তার এতটা ভাঙন। 

নাটকটির গল্পও লিখেছেন রুবেল আনুশ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অব্রাহাম তামিম। নাটকটি দেখা যাচ্ছে গ্লোবাল টেলিভিশনের ইউটিউব চ্যানেলে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy