‘ওয়ান টাইম প্লাস্টিকের বিকল্প পণ্য প্রসারে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সিঙ্গেল ইউজ (ওয়ান টাইম) প্লাস্টিকের পরিবর্তে কাঠের তৈরি পণ্য উৎপাদনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও

2025-02-26T19:32:48+00:00
2025-02-26T19:37:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ওয়ান টাইম প্লাস্টিকের বিকল্প পণ্য প্রসারে কাজ করছে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম  আপডেট: ২৬.০২.২০২৫ ৭:৩৭ পিএম  (ভিজিট : ১৭০)
X

সিঙ্গেল ইউজ (ওয়ান টাইম) প্লাস্টিকের পরিবর্তে কাঠের তৈরি পণ্য উৎপাদনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কাঠের পণ্য তৈরি করবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, টেকসই কাঠ উৎপাদন ও প্রক্রিয়াকরণে দক্ষতা বাড়াতে হবে, যাতে বনজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়।

তিনি বলেন, টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিএফআইডিসিকে গবেষণার ওপর জোর দিতে হবে। নবায়নযোগ্য সম্পদের যথাযথ ব্যবহার বনশিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

সভায় বিএফআইডিসির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বাংলাদেশ ফরেস্ট একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলাম, বিএফআইডিসি সদর দপ্তরের মহাব্যবস্থাপক জাহান আরা, চট্টগ্রাম রাবার বিভাগের মহাব্যবস্থাপক এ এম শাহজাহান সরকারসহ বনশিল্প উন্নয়ন করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা বনশিল্পের চ্যালেঞ্জ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সরকারের নীতি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত দেন।

এর আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের শিল্প ইউনিট পরিদর্শন করেন। পরে উপদেষ্টা চট্টগ্রামের ফরেস্ট একাডেমি পরিদর্শন করেন এবং বন বিভাগের কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy