পি‌রোজপু‌রে আ`লী‌গের বিচা‌রের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা শহরের সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০

2025-02-27T20:22:55+00:00
2025-02-27T20:22:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে আ`লী‌গের বিচা‌রের দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ২০৬)
X

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা শহরের সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পিরোজপুর শহরের টাউন ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

জেলা শহরের সর্বস্তরের জনগণের ব্যানারে দেড় ঘন্টা সময় এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনার গণহত্যার সহযোগী, পলাতক সাবেক আইজিপি বেনজীরের নিকটতম আত্মীয়, গুম, খুন, ভোট চুরির দায় অভিযুক্ত ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যদের দ্বারা ভূমি দখল, জনমানবের ক্ষতি করে সরকারি সম্পত্তিতে ইটভাটা স্থাপন করে পরিবেশ বিনষ্ট করা বিগত সকল পর্যায়ে নির্বাচনে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পক্ষে ভোট ডাকাতিতে সরাসরি অংশ গ্রহণের ঘটনায় বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম আকন রেজা, মো. হাফিজ, মো. রুস্তুম, ইসমাইল ও মো. রফিকুল।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবী বিভিন্ন পদে অবৈধ নিয়োগ এবং একইসঙ্গে অবৈধ সম্পদ অর্জনেরও বিচারের দাবি করেন তারা।

অপর দিকে, জাল জালিয়াতি, ঘুষ বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে অবৈধ নিয়োগের অভিযোগও করা হয়। এ ছাড়া একই সঙ্গে এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারী করার অভিযোগ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy