রাঙামাটিতে পরীক্ষা দিয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

অপারেশন ডেভিল হান্টে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মী বিশ্বজিৎ শীলকে (২৬) গ্রেপ্তার করেছে কোতোয়ালি

2025-02-27T20:27:12+00:00
2025-02-27T21:38:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে পরীক্ষা দিয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৭ পিএম  আপডেট: ২৭.০২.২০২৫ ৯:৩৮ পিএম  (ভিজিট : ১৭২)
X

অপারেশন ডেভিল হান্টে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মী বিশ্বজিৎ শীলকে (২৬) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্বজিৎ শীলকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. শাহেদ পারভেজ। 

ওসি (তদন্ত) শাহেদ পারভেজ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের আসামবস্তি বাজার থেকে ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শীলকে আটক করা হয়। আজ (বৃহস্পতিবার) সন্ত্রাস বিরোধী আইনের আইনের মামলায় আদালত সোপর্দ করা হয়েছে। এদিকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। 

জানা গেছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মী (বিশ্ববিদ্যালয়ে পূর্বে ও বর্তমানে কোন কমিটি নেই) বিশ্বজিৎ শীল পরিক্ষা দিয়ে ফেরার পথে আসামবস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়৷ 

বিশ্বজিৎ শীল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৯-২০ সেশনের স্নাতকের (সম্মান) ছাত্র।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের আরেক কর্মীকে মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেপ্তার করে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy