খুলনায় জোয়ারের পানিতে ভেসে এলো বস্তাবন্দি লাশ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন গফ্ফার ফুড বালির

2025-02-27T20:38:30+00:00
2025-02-27T20:38:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় জোয়ারের পানিতে ভেসে এলো বস্তাবন্দি লাশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২১৯)
X

খুলনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন গফ্ফার ফুড বালির ঘাট থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। 

মরদেহ দেখতে পেয়ে খানজাহান আলী থানা পুলিশ নৌ পুলিশকে খবর দিয়েছে। মরদেহটি পুরুষ না মহিলার তা জানা যায়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বিকেলে নদীতে জোয়ারে পানির স্রোতে বস্তাবন্দি মরদেহ ভেসে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। গফ্ফার ফুড বালির ঘাটে রাখা একটি বাশে বেধে যায় ওই বস্তাটি। তখন স্থানীয়রা বস্তার ভেতর থেকে পায়ের গোড়ালি বের হয়ে দেখতে থেকে পুলিশে খবর দেয়। স্থানীয়রা বাশের সাহায্যে বস্তাটি ঘাটে উঠায়। 

মরদেহ থেকে প্রচুর দুর্গন্ধ বের হওয়ার কারণে বস্তাটি খুলতে পারেনি স্থানীয়রা। মরদেহ উদ্ধারের বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে। তারা এর ব্যবস্থা নিবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy