‘দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখলে রমজানের পবিত্রতা রক্ষা হবে’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে

2025-02-28T18:20:07+00:00
2025-02-28T18:46:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখলে রমজানের পবিত্রতা রক্ষা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২০ পিএম  আপডেট: ২৮.০২.২০২৫ ৬:৪৬ পিএম  (ভিজিট : ৩৬০)
X

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা।

উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম ও পৌরসভা জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারীর নেতৃত্বে একটি শান্তিপুর্ণ মিছিল শহরের বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্তরে এসে সমাবেশের মধ‍্য দিয়ে শেষ হয়৷ সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়ে উপজেলা জামায়াত আমীর হাফেজ জহিরুল ইসলাম বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের সঠিক মর্যাদা রক্ষা করতে হলে সকলকে ত্যাগ ও ধৈর্যের সাথে ইবাদতে মনোযোগী হতে হবে। রমজানের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি।

পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, আসছে মাহে রমজান, এই রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব। আমরা যদি রমজানে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখি, পানাহার না করি তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হবে। যেহেতু বছর পর পর আমাদের মাঝে রমজান মাস আসে।

স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্য পৌর জামায়াতের আমীর বলেন, আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করবেন। সবাই দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রেখে দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিবেন। আপনাদের আশেপাশে দিনের বেলায় কোনো খাবারের দোকান খোলা থাকলে আপনারা বাজারের সবাই মিলে সেই দোকান বন্ধ করে দিবেন। আমরা সবাই যদি এক সাথে ঐক্যবদ্ধ হয়ে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy