কাজিপুরে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কৃষকের শ্রম ও সময়ের সঠিক ব্যবহার এবং কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি ব্যবস্থা। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়

2025-02-28T20:44:43+00:00
2025-02-28T20:44:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাজিপুরে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২৩০)
X

কৃষকের শ্রম ও সময়ের সঠিক ব্যবহার এবং কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি ব্যবস্থা। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের জন্য  উফশী জাতের বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান  অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এ পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মানুষ বাড়লেও বাড়ছে না কৃষিজমি। তাই স্বল্প জমিতে অধিক ধান উৎপাদন করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে হবে- কৃষি মন্ত্রণালয়ের এমন নির্দেশনায় তালা উপজেলায় প্রথমবারের মতো উন্নত প্রযুক্তির মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ শুরু করা হয়েছে। এ পদ্ধতিতে বোরো আবাদে কৃষি যান্ত্রিকীকরণ, শ্রমিক সংকট নিরসন, উৎপাদন খরচ কম এবং স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনে কৃষকরা লাভবান হবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার,অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: মশকর আলী প্রমূখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন কৃষকের ৫০ একর জমিতে একই জাতের বোরো ধান একই সময়ে আবাদ করা হবে। কৃষকেরা যন্ত্রের সাহায্যে এক সঙ্গে সমবায়ভিত্তিতে বপন, রোপণ ও কর্তন করবেন এ ধান। তাই এর নাম দেওয়া হয়েছে ‘সমলয় চাষাবাদ’।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এবারই প্রথম সমলয় পদ্ধতিতে প্রণোদনার আওতায় হাইব্রিড জাতের ধান চাষ করা হচ্ছে। হাইব্রিড ধান কৃষক পর্যায়ে জনপ্রিয় করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বীজ বপন থেকে শুরু করে মারাই, ঝাড়াই সবই হবে মেশিনের মাধ্যমে। এ পদ্ধতিতে কৃষকের বীজ ও সার কম লাগবে। কম খরচে অধিক পরিমাণে ফসল ঘরে তোলা যায় এ পদ্ধতিতে। প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে ‘সমলয়’ চাষ পদ্ধতি। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেমে বা ট্রে-তে লাগানো হয় ধানের বীজ।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হযরত আলী,উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষক গণ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy