চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে অভিযান: ৩৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

দফায় দফায় অভিযান চালানো হলেও চট্টগ্রামের অন্যতম বৃহত কাঁচামালের আড়ত রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীদের নিয়মের আওতায় আনা যাচ্ছে না৷

2025-03-01T21:09:13+00:00
2025-03-01T21:09:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে অভিযান: ৩৮ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৯:০৯ পিএম   (ভিজিট : ৩৩৩)
X

দফায় দফায় অভিযান চালানো হলেও চট্টগ্রামের অন্যতম বৃহত কাঁচামালের আড়ত রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীদের নিয়মের আওতায় আনা যাচ্ছে না৷ বছরের পর বছর নাম মাত্র জরিমানার সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সচেতন মহল মনে করছে, হাজার টাকা জরিমানা দিয়ে যদি লাখ টাকা বাড়তি মুনাফা করার সুযোগ থাকে তাহলে এই প্রবণতা বন্ধ করা সম্ভব না৷

আজ শনিবার (১ মার্চ) আসন্ন মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর রিয়াজুদ্দিন বাজার  এলাকায় ব্যাপক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা৷

অভিযান কালে বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগীর ডিম মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত  মূল্য নেয়ার অভিযোগে ৪টি মামলায় ৩৮,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার ও বাজার মনিটরিং কমিটির সদস্য মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy