‘আমরা ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আমরা ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম

2025-03-02T15:58:01+00:00
2025-03-02T15:58:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আমরা ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২১০)
X

আমরা ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি। ‘আমরা একটি অবাধ ও নিরেপক্ষ নির্বাচন দিতে চাই। আমরা কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না।’

রবিবার (২ মার্চ) বাংলাদেশ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সিইসি বলেন, ‘এবার ভিন্ন প্রেক্ষাপটে ভোটার দিবস পালন করা হচ্ছে। আগে ভোট ছিল অধিকার। যে অধিকার অর্জন করতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। তবে এবার আমরা নিজেরাই চেষ্টা করছি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। তাই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে।’

তিনি বলেন, ‘এবার বলতে হবে ভোট আমাদের দায়িত্ব। একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে জাতির প্রত্যাশা অনেক। রাজনৈতিক নেতারা বিভিন্ন মতামত দিচ্ছেন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। তারপরও আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালনের চেষ্টা করেছি। নির্বাচনি আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী হওয়া যায়, তবে আখেরে কেউ টিকতে পারেন না। দেশ ও জাতির কাছে এক সময় তারা ঠিকই প্রত্যাখাত হন। তাই আমরা বলবো, কেউই এ ধরনের অপচেষ্টা করবেন না।’

কমিশনার বেগম তামিদা আহমদ বলেন, ‘খোলা মাঠে ব্যালট বাক্স স্থাপন করে ভোট আয়োজন করার প্রস্তাব দিলাম। যদিও এটি আমার ব্যক্তিগত অভিমত। আমি বিশ্বাস করি, এতে ভোট স্বচ্ছতা প্রমাণে সহায়ক হবে। তবে এ ক্ষেত্রে আমাদের আগে দায়িত্বশীল হতে হবে।’

ইসি ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। বিগত দিনে বিভিন্ন কারণে অনেকে ভোটার হতে পারেননি। অথবা কেউ কেউ অনীহার কারণে ভোটার হননি। ভঙ্গুর নির্বাচনী পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভোটের প্রতি অনেকের আগ্রহ বেড়েছে। তাই ৩০ জুনের মধ্যে আরেক দফা নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘এবারের ভোটার দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যাতে করে কেউ অস্বচ্ছ বা ভুয়া ভোটার তালিকা প্রণয়ন না করতে পারেন। রাতের ভোট দেখতে চায় না কমিশন।’

ইসির আলোচনা সভায় জানানো হয়, ২০২৫ সালের ২ মার্চ পর্যন্ত হালনাগাদ করা চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।

অনুষ্ঠানে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত ১৩ জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। এর আগে ভোটার দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy