রায়পুরায় একমাত্র সন্তানকে কুপিয়ে হত্যা, পাষণ্ড মা আটক

রায়পুরা প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামে ৩ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। নিজ সন্তানকে

2025-03-02T21:05:06+00:00
2025-03-02T21:05:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রায়পুরায় একমাত্র সন্তানকে কুপিয়ে হত্যা, পাষণ্ড মা আটক
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৯:০৫ পিএম   (ভিজিট : ২৬৮)
 প্রতিকী ছবি

প্রতিকী ছবি










নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামে ৩ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। নিজ সন্তানকে কুপিয়ে হত্যার পর রাতে পালিয়ে যায় মা শিরিনা বেগম। 

রবিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে ঘাতক মা শিরিনা বেগমকে একই ইউনিয়নের হাসনাবাদ গ্রামে রেললাইনের পাশে বসে থাকতে দেখে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে।

এর আগে শনিবার ( ১ মার্চ) রাত সাড়ে ৮টায় রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ ঘটনা ঘটে। নিহত শিশু আনাস ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা গ্রামের শিরিনা বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিনা তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম। এ সময় পাশের কক্ষে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। 

এব্যাপারে নিহত আনাছের দাদা রহম আলী বলেন, আমার ছেলের বউ এর মাথায় কিছু সমস্যা রয়েছে। আনাসের জন্মের পর থেকেই তার মা তাকে মারধোর করতো। সে কারণে আমরাই আনাসকে লালন পালন করে বড় করেছি। তার মায়ের কাছে বেশি দিতাম না। গতরাতে আমার নাতিকে আদর করে ঘুম পাড়িয়ে নামাজে যাই। পাশে বসা ছিল তার মা। পরে জানতে পারি আমার নাতিকে কুপিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। রাতে আর তাকে খোঁজে পাওয়া যাইনি। সকালে এলাকাবাসী তাকে আটক করে খবর দিলে আমরা ছুটে আসি। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযুক্ত মাকে আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy