যশোরে পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়ন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কেশবপুর উপজেলায় শিশুকেযৌন নিপীড়নেরঅভিযোগে ফজর আলী বিশ্বাস (৬০) নামে এক কবিরাজকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার

2025-03-03T18:47:32+00:00
2025-03-03T21:12:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরে পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:৪৭ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৫ ৯:১২ পিএম  (ভিজিট : ২৫২৯)
X

কেশবপুর উপজেলায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজর আলী বিশ্বাস (৬০) নামে এক কবিরাজকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার হাড়িয়াঘোপ গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

আজ সোমবার (৩ মার্চ) সকালে কেশবপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেন।

পুলিশ জানায়, কেশবপুর বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের কবিরাজ ফজর আলী রোববার কৌশলে পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুকে নিজ বাড়িতে ডেকে এনে যৌন নিপীড়ন করে। থানায় ওই মেয়ের বাবা ঘটনা উল্লেখ করে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করেন। 

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় কবিরাজ ফজর আলীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আটক করে আজ যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে সমস্ত নারীদের সন্তান হয় না তাদেরকে কবিরাজী চিকিৎসা দিতেন কবিরাজ ফজর আলী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy