ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করায় যুবক কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

শিবগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মাসুদ রানা (৩০) নামে এক যুবককে

2025-03-03T20:54:12+00:00
2025-03-03T20:54:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করায় যুবক কারাগারে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৫৮২)
X

শিবগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মাসুদ রানা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার (৩ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাসুদ উপজেলার মনাকষা ইউপির সাহাপাড়া-মুন্সিপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল ।

পরিদর্শক শাকিল জানান, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। পরে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

তিনি জানান, সোমবার ভোরে উপজেলার শাহবাজপুর এলাকার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। আজ বিকেলে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy