রূপসায় অভিযানে ২২টি ইটভাটা বন্ধ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার রূপসায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ২২টি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলার শ্রীফলতলা

2025-03-04T18:57:12+00:00
2025-03-04T18:57:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রূপসায় অভিযানে ২২টি ইটভাটা বন্ধ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২৩২)
X

খুলনার রূপসায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ২২টি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার শ্রীফলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এবং আইন শৃঙ্খলা বাহিনীর রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান।

এ অভিযানে শামীম জমাদ্দারের হিনো ব্রিকস, রনি ব্রিকস, আজাদ ব্রিকস, আজাদ ব্রিকস-২, হিরো ব্রিকস, মুন ব্রিকস, এবিআই ব্রিকস, হারুন ব্রিকস, ফরিদপুর ব্রিকস (FBM),টাটা ব্রিকস, এনবিআই ব্রিকস, বস ব্রিকস, গোল্ড ব্রিকস, জাকির শেখ ব্রিকস, সিটি-১ ব্রিকস, সিটি-২ ব্রিকস, তারা ব্রিকস সহ মোট ২২টি ইটভাটা ৩ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারায় ২২টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২টি অবৈধ ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে না পারায় চুল্লী বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার এবং পল্লীবিদ্যুত সমিতির সদস্যরা।

 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy