কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি ও লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র দুই প্রকৌশলীকে খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ,

2025-03-04T19:11:30+00:00
2025-03-04T19:11:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি ও লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:১১ পিএম   (ভিজিট : ১৭৫)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র দুই প্রকৌশলীকে খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ, নির্বাহী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুয়েট প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন।

বক্তৃতা করেন যোগীপোল ইউপি সদস্য জিএম এনামুল কবির, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সেলিম রেজা, মোহাম্মদ জয়নাল, রেজাউল ঢালী, ইমাম হোসেন রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় এলাকাবাসী ও মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন থেকে বক্তারা মোল্লা সোহাগ হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এদিকে কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে কুয়েট অফিসার অ্যাসোসিয়েশন আজ জরুরি কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকেছে।

উল্লেখ্য, (৩ মার্চ) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মোঃ গোলাম কিবরিয়াকে থানা বিএনপি’র ওই সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এবং একই দিন বিকালে নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

মোল্লা সোহাগ হোসেন কুয়েটের একটি ঠিকাদারি কাজে ১০ শতাংশের বেশি প্রোফিট যুক্ত করে দর নির্ধারণ করা হলো না কেন এ কারণে ওই দুইজন নির্বাহী প্রকৌশলীকে হুমকি দেয় বলে জানা যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy