কাপড় পাল্টানোর ভিডিও করে গৃহবধূকে ব্ল্যাকমেইল, অতঃপর...

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

গৃহবধুর পোশাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ। খুলনার ফুলতলা

2025-03-04T19:28:39+00:00
2025-03-04T19:28:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপড় পাল্টানোর ভিডিও করে গৃহবধূকে ব্ল্যাকমেইল, অতঃপর...
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ৩০৮)
X

গৃহবধুর পোশাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ। খুলনার  ফুলতলা উপজেলা থানাধীন দামোদর গ্রাম এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত নাজমুল শেখ ও ভিকটিমের মধ্যে পারিবারিকভাবে পূর্বশত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোশাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। 

ধারণকৃত স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তাকে কুপ্রস্তাবে রাজি হতে বলে, অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy