সাত দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

সাত দফা দাবী বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নীলফামারী সদর উপজেলা

2025-03-04T19:36:19+00:00
2025-03-04T19:36:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাত দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২৬৭)
X

সাত দফা দাবী বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নীলফামারী সদর উপজেলা শাখা।

মঙ্গলবার দুপুরে সংগঠনের জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগঠনের সদস্য অকছেদ আলী, বাবু উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জিগজাগ ভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন নেয়ার বিধান বাতিল, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, দীর্ঘ মেয়াদী পূর্নাঙ্গ নীতিমালা প্রনয়ন করতে হবে।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক জানান, প্রায় দেড় হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে এই ইটভাটাগুলোতে। ৪০বছর ধরে চলে আসছে এসব ভাটা। কাষ্টমস ভ্যাট, জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তরের লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর প্রায় ২০লাখ টাকা রাজস্ব দিয়ে আসছে মালিকরা। এছাড়া ইটভাটা পরিচালনায় অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ রয়েছে। এসব ভাটা বন্ধ করলে চরম বিপাকের মধ্যে পড়বে মালিক শ্রমিকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy