গুলশানে তল্লাশির নামে লুটপাটের ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ,

2025-03-05T15:54:04+00:00
2025-03-05T15:54:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশানে তল্লাশির নামে লুটপাটের ঘটনায় আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৩১৬)
X

শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত মধ্যরাতে ২০-২৫ জনের একটি দল দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে। তাদের দাবি করে, ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র এবং আওয়ামী লীগের সহযোগীদের লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু তল্লাশির নামে তারা বাসাটি তছনছ, ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৯ নম্বরে কল পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন গুলশান থানার ওসি, গুলশান জোনের ডিসি এবং সেনাবাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

আটক হওয়া ব্যক্তিরা  হলেন— শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮), শাকিল আহমেদ (২৮)। 

পুলিশের বরাতে জানা গেছে, আটক শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনিই জনতাকে ‘এখানে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে’ বলে উসকানি দেন, যার ফলে এই হামলা ও তল্লাশি চালানো হয়। 

এর আগে, গত পরশু রাত সাড়ে ১০টার দিকে একই অজুহাতে একদল লোক গুলশানের ওই বাসায় ঢোকার চেষ্টা করে। তবে সেসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেয়। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy