যশোরের প্রথম নারী পুলিশ প্রধান রওনক জাহান

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে পুলিশ প্রধান হিসেবে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন নারী পুলিশ কর্মকর্তা রওনক

2025-03-05T18:43:02+00:00
2025-03-05T18:43:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরের প্রথম নারী পুলিশ প্রধান রওনক জাহান
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৩০৬)
X

যশোরে পুলিশ প্রধান হিসেবে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন নারী পুলিশ কর্মকর্তা রওনক জাহান। 

মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এর আাগে তিনি ডিএমপির উপকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। নারী ওই পুলিশ সুপার নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

রওনক জাহান যশোরে প্রথম ৫১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। যশোর জেলার যে কয়জন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন তিনি তার মধ্যে একমাত্র নারী পুলিশ সুপার। তিনি ২৭ বিসিএস ক্যাডার। নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান।

রওনক জাহান দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে এ জেলার মানুষ ধারণা করা হচ্ছে।

এদিকে যশোরের বর্তমান পুলিশ সুপার মো জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy