ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে শরিফুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক সেনা সদস্য নিহত হয়েছে।নিহতের মরদেহ

2025-03-05T18:46:44+00:00
2025-03-05T18:53:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৬:৪৬ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৫ ৬:৫৩ পিএম  (ভিজিট : ৩৩৪)
X

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে শরিফুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক সেনা সদস্য নিহত হয়েছে। 

নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ধামরাইয়ের সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য শরিফুল ইসলাম ধামরাই সদর ইউনিয়নের কাকরান হালুয়াপাড়ার মোশারফ হোসেনের ছেলে। সে রাঙামাটিতে সৈনিক পদে কর্মরত ছিল।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ওই সেনা সদস্য নিজ বাড়ি থেকে ডেমরান এলাকায় একটি এতিমখানায় ইফতার দিতে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলটি সংঘর্ষ হয়। এতে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। 

পরবর্তীতে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। পরে স্বজনদের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। 

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া ট্রাক জব্দসহ চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy