সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে করণীয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এবছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের অতিরিক্ত

2025-03-05T19:39:53+00:00
2025-03-05T19:39:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে করণীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ২৪২)
X

এবছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে সম্মানিত গ্রাহকগণ লোডশেডিং এর সম্মুখীন হতে পারে। লোডশেডিং মুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের কোন বিকল্প নেই। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সকল গ্রাহককে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ করেছেন। 

ডিপিডিসির সম্মানিত গ্রাহকগণকে লোডশেডিং মুক্ত থাকতে বিদ্যুৎ এর অপচয় রোধ ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে নিম্নোক্ত বিষয়সমূহ প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে-

✓ মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বাসাবাড়ি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫০ সেলসিয়াসের উপরে রাখুন। 

✓ বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন। 

✓ দোকানপাট, শপিংমল, বিপণি বিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন। 

✓ দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন। যে কোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকুন। 

✓ পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন। 

✓ ইজি বাইক, অটোরিক্সা ইত্যাদি অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন। বাসাবাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলারটিকে সচল রাখুন।

✓ জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন। 

✓ কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটলে ধৈর্যসহকারে কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। যে কোনো প্রয়োজনে ডিপিডিসি’র হটলাইন নাম্বার (১৬১১৬) এ যোগাযোগ করুন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy