চকলেট কিনতে গিয়ে তিন বছরের শিশু ধর্ষণের শিকার

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার শিশুটিকে আহত অবস্থায় সিলেট

2025-03-05T20:05:34+00:00
2025-03-05T21:00:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চকলেট কিনতে গিয়ে তিন বছরের শিশু ধর্ষণের শিকার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ৪৯০)
X

মৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার শিশুটিকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় অভিযুক্ত দোকানি রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেদওয়ান পৌরসভার গাজিটেকা-আইলাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। এই ঘটনায় ওই দিনই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শিশুটি তার মায়ের সঙ্গে বড়লেখা পৌর এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। ঘটনার দিন সোমবার সকালে শিশুটি তার মায়ের কাছে চকলেট খাওয়ার জন্য বায়না ধরে। এসময় শিশুটির মা তাকে ৩০ টাকা দিয়ে বাসার নিচের দোকান থেকে চকলেট কেনার জন্য পাঠান। 

চকলেট কিনতে গিয়ে শিশুটি বাসায় ফিরতে দেরি করায় তার মা বাসার নিচে গিয়ে দেখেন, দোকান মালিক রেদওয়ান ইসলাম আরিফ শিশুটিকে দেকানের ভেতরে নিয়ে পাশবিক নির্যাতন চালাচ্ছে। এসময় তিনি চিৎকার দিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ওইদিনই অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, ছোট্ট শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুটির মা থানায় মামলা করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy